Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরীন সুলতানার লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান। মন্ত্রী অনুপস্থিত থাকায় তিনি তাঁর পক্ষে জবাব দেন।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ১৯টি ওয়েবসাইট, ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। দেশজুড়ে অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ মোকাবিলায় বাংলাফ্যাক্ট সক্রিয় ভূমিকা রাখছে বলেও তিনি সংসদকে জানান।

বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও ও রিল প্রকাশ করেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশিত হয়েছে ৫৫২টি প্রতিবেদন। বর্তমানে প্ল্যাটফর্মটি প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি ভুয়া দাবির সত্যতা যাচাই করছে। সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই একটি ফ্যাক্টচেক ম্যানুয়াল প্রকাশের কথা জানানো হয়েছে। তথ্য অধিদপ্তরের ফেসবুক পেজ ও জাতীয় দৈনিকেও সচেতনতামূলক বার্তা প্রকাশ করা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।