Web Analytics

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বড় কোনো শক্তি নয় এবং প্রযুক্তি খাতে পর্যাপ্ত উৎপাদন ক্ষমতাও নেই। বৃহস্পতিবার কেরালার একটি কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, ভারত কিছুই বানাতে পারে না এবং সাম্প্রতিক ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ডেটা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, অনেক উপাচার্য রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে নিয়োগ পেয়েছেন এবং শিক্ষাব্যবস্থায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রভাব বাড়ছে। তার মতে, একটি নির্দিষ্ট মতাদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে, যা দেশের জন্য ক্ষতিকর। তিনি আরও বলেন, এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও চীনই প্রধান শক্তি, ভারত এখনো বড় খেলোয়াড় নয়।

রাহুল গান্ধী সতর্ক করে বলেন, ভারত যদি নিজের ডেটা নিয়ন্ত্রণে রাখতে না পারে এবং উৎপাদন খাতে শক্তিশালী না হয়, তবে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারে। তিনি রিলায়েন্স ও আদানি গ্রুপের সমালোচনা করেন এবং বিশ্বজুড়ে এআই বিস্তারের ফলে কর্মী ছাঁটাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।