Web Analytics

মঙ্গলবার সন্ধ্যায় হামলায় সৌদি আরামকো তেল কোম্পানির সদরদপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর কয়েক ঘণ্টা আগে সৌদি জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে একটি অফিস ভবনে ‘ছোটখাটো’ আগুন লাগার কথা জানালেও পরে ভবনটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসে।

ঘটনার সঙ্গে পরিচিত সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, কমপ্লেক্সের একটি ভবনে লাগা আগুন বেশ কয়েকটি তলায় ছড়িয়ে পড়েছে। তবে সদরদপ্তরের সুনির্দিষ্ট অবস্থান, হামলার ধরন কিংবা হতাহতের কোনো তথ্য উৎসের লেখায় উল্লেখ করা হয়নি।

কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠানের কর্মীরা দূর থেকে কাজ চালিয়ে যাচ্ছেন বলে সূত্রগুলো জানিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের অবকাঠামো মারাত্মক ক্ষতির শিকার হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।