Web Analytics

রাষ্ট্রায়ত্ত প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড সরকারের ঘোষিত বৈদ্যুতিক যানবাহন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে যৌথ বিনিয়োগে দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে চায়। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। কমিটি প্রতিষ্ঠানটিকে পরবর্তী বৈঠকে একটি সুনির্দিষ্ট প্রস্তাব ও পূর্ণাঙ্গ উপস্থাপনা দিতে নির্দেশ দিয়েছে।

কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের সভাপতিত্বে বৈঠকে বিএসইসি, বিএসএফআইসি ও বিসিকের অধীন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, লাভ-লোকসান, দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর উপায় এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা করা হয়। বিএসইসির প্রতিষ্ঠানের ধারাবাহিক লোকসানের কারণ চিহ্নিত করে প্রতিষ্ঠানভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়ার সুপারিশ করা হয়।

বন্ধ প্রতিষ্ঠানের মালিকানা ও আইনি জটিলতা নিরসন, অব্যবহৃত জমি-সম্পদের ব্যবহার এবং কারখানা চালুর সম্ভাবনা যাচাইয়ে গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে বন্ধ চিনিকল চালু, আখ উৎপাদন বাড়ানো, কৃষকদের উৎসাহ দেওয়া এবং চিনি আমদানিনির্ভরতা কমানোর তাগিদ ওঠে। বিসিকের ৮৪টি শিল্পনগরীর অচল বা কম সক্রিয় শিল্পপ্লটের সমস্যা চিহ্নিত করে পরবর্তী বৈঠকে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।