Web Analytics

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার শেখ হাসিনার জন্য ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত করতে চায়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রত্যর্পণের চেষ্টা করছে। যদি তিনি দুই পক্ষের যোগাযোগের মাধ্যমে ফিরে আসেন, তাহলে আদালতে মামলার মুখোমুখি হবেন। উপদেষ্টা বলেন, এ বিষয়ে প্রধান প্রসিকিউটর ইতিমধ্যে জবাব দিয়েছেন এবং তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথেও কথা বলেছেন। তিনি আরও জানান, শেখ হাসিনা চাইলে বিশ্বের শ্রেষ্ঠ আইনজীবীদেরও আনতে পারেন নিজের পক্ষে লড়াইয়ের জন্য।

জাহেদ উর রহমান বলেন, দেশের জনগণ চায় মৃত্যুদণ্ড বহাল থাকুক, তবে আদালত যদি অন্য রায় দেয় বা খালাস দেয়, সেটিই হবে প্রকৃত ন্যায়বিচার।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।