Web Analytics

পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে দেশের ব্যস্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জিরো পয়েন্ট থেকে কয়েকশ যানবাহন নদী পারাপারের অপেক্ষায় ছিল। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারিতে চালক-সহকারী ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

মেহেরপুর থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাকের সহকারী লালন জানান, রাত ১টায় ঘাটে পৌঁছেও সকাল সাড়ে ৯টা পর্যন্ত তিনি ফেরির নাগাল পাননি। কুষ্টিয়া থেকে আসা ট্রাকচালক ছোবাহান বলেন, রাত দেড়টার দিকে ঘাটে এসে তিনি দেড় থেকে দুই কিলোমিটার দীর্ঘ সিরিয়াল দেখেন। স্থানীয় সূত্রের মতে, ফেরির ঘাটে ভিড়তে ও নদী পার হতে আগের তুলনায় দ্বিগুণেরও বেশি সময় লাগছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে এবং যানবাহনের সারি কিছুটা কমছে। অ্যাম্বুলেন্স, জরুরি সেবা, যাত্রীবাহী ও পচনশীল পণ্যবাহী গাড়িকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অপেক্ষমাণরা পুরোনো ও জরাজীর্ণ ফেরিকে ধীরগতির কারণ হিসেবে উল্লেখ করে আধুনিক ফেরি সংযোজনের দাবি জানিয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।