Web Analytics

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। তিনি জামায়াতের সব শাখা এবং দেশপ্রেমিক ছাত্র-জনতাকে দিবসটি যথাযথভাবে পালনের অনুরোধ করেন।

বিবৃতিতে শফিকুর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বরকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই দিন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রত্যয়ে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ রাজপথে ঐক্যবদ্ধ হয়েছিলেন। তিনি বলেন, ৩ নভেম্বরের পাল্টা সামরিক অভ্যুত্থানের পর সৃষ্ট অস্থিরতা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে তাদের ভূমিকা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছিল।

জামায়াত আমির বলেন, বর্তমানে দেশ নানা রাজনৈতিক ও জাতীয় সংকটের মুখোমুখি এবং গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদী শাসন ও স্বৈরাচারী প্রবণতার দিকে দেশকে ঠেলে দেওয়ার অপচেষ্টা প্রতিহতের আহ্বান জানান তিনি। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে ছাত্র-জনতা, রাজনৈতিক দল, সরকার, সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।