Web Analytics

ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে অন্তত দুইজন আহত হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরাইল’ জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোমের বরাতে জানিয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের ১৬তম দিনে এই হামলা ঘটে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আহত দুইজনের বয়স ৫০-এর কোঠায় এবং তাদের আঘাত গুরুতর নয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরান এবার ক্লাস্টার বোমা বা গুচ্ছবোমা সমৃদ্ধ ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্র থেকে নিক্ষিপ্ত ছোট ছোট বোমা ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত ও দেশের মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে। ইলাতের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তারা একটি ক্লাস্টার বোমাবাহী ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করেছে, তবে এর খণ্ডাংশ শহরের বিভিন্ন স্থানে পড়ে।

প্রতিবেদনে যুদ্ধবিরতি বা সমঝোতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, যা সংঘাতের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।