Web Analytics

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে হাসপাতালের স্টাফদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তিনি জানান, অচিরেই দেশের সব হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। বুধবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং রান্নাঘর পরিদর্শন করেন। তিনি রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সেবার মান ও খাবারের মান সম্পর্কে জানতে চান। সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, প্রধানমন্ত্রী নির্দেশে তিনি মাঠপর্যায়ে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, যাতে সেবার মান উন্নত ও শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়।

তিনি আরও জানান, হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের ভ্যাকসিন প্রদান করা হয়েছে। যেসব শিশু এখনো ভ্যাকসিন পায়নি, তাদেরও খুঁজে বের করে টিকার আওতায় আনা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।