Web Analytics

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বাংলাদেশিদের জন্য বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কতামূলক বার্তা দিয়েছে। বুধবার, ২৮ অক্টোবর দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় বলা হয়, এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি বা কাজ করার অনুমতি নেই। যুক্তরাষ্ট্রে কাজের উদ্দেশ্যে যেতে হলে উপযুক্ত অন্য ধরনের ভিসার জন্য আবেদন করতে হবে।

দূতাবাস ভ্রমণের আগে সংশ্লিষ্ট নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে এসব অনুমোদিত কার্যক্রম যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতির সমান নয়।

দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের ভিন্ন ধরনের ভিসা প্রয়োজন হবে। বার্তাটি বাংলাদেশি ভ্রমণকারী ও আবেদনকারীদের জন্য বি১/বি২ ভিসার অনুমোদিত ব্যবহারের সীমা স্পষ্ট করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।