Web Analytics

জামালপুর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনায় সাবেক স্বেচ্ছাসেবক দলের দুই নেতা ও দুই গৃহকর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ জুন রাতে বিচারক আহমাদুল কবির সাকিল ও বিচারক নুসরাত জেরিন জেনীর বাসায় চুরি হয়। দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি হীরার আংটিসহ মোট ১৯ লাখ ১৭ হাজার ৯৮৩ টাকার মালামাল নিয়ে যায়। শুক্রবার বিকেলে চারজনের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিলুফা, হাওয়া বেগম, চাঁন মিয়া, সুমন মিয়া ও নাজমুল ইবনে হোসেন ওরফে বিপ্লব। পুলিশ জানায়, সুমন মিয়া জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং নাজমুল ইবনে হোসেন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গৃহকর্মী নিলুফা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

পুলিশ চক্রের মূল পরিকল্পনাকারী ও পলাতক সদস্যদের শনাক্ত এবং চোরাই মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।