Web Analytics

মিউনিখে অনুষ্ঠিত সাম্প্রতিক বিশাল বিক্ষোভকে কেন্দ্র করে ‘ইরানবিরোধী কর্মকাণ্ড’-এর অভিযোগ তুলে ইরান তেহরানে জার্মান রাষ্ট্রদূত অ্যাক্সেল ডিটম্যানকে তলব করেছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ধ্বংসাত্মক অবস্থান ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। গত শনিবার মিউনিখে অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশ সূত্রে প্রায় আড়াই লাখ মানুষ অংশ নেন এবং সেখানে বক্তব্য দেন রেজা পেহলভি—১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের পুত্র ও বর্তমান শাসনব্যবস্থার সমালোচক।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান রাষ্ট্রদূত জার্মানিতে ইরানের তীব্র প্রতিবাদ ও গভীর অসন্তোষ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। সাম্প্রতিক সময়ে ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে সরকারবিরোধী রূপ নিয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এই বিক্ষোভ বিদেশি প্ররোচনায় দাঙ্গায় পরিণত হয় এবং এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করা হয়েছে।

তেহরান জানিয়েছে, অস্থিরতার সময় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাবে নিহতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে, যাদের অধিকাংশই বিক্ষোভকারী।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।