Web Analytics

প্রতিবেদনে উদ্ধৃত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স থেকে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়েছে। হাইকমিশন বিষয়টি পরবর্তী করণীয় জানতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। রয়টার্স জানিয়েছে, সোমবার হাসিনার পক্ষে আইনজীবীরা হাইকমিশনে চিঠি দেন।

হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য আবেদন করেননি। ই-মেইলে হাসিনার অনুমোদনসংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র না থাকায় আবেদনটি সত্যিই তার পক্ষ থেকে করা হয়েছে কি না, তা নিশ্চিত করার উপায় নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আবেদনের সত্যতা, আইনগত ভিত্তি এবং আবেদন করার অধিকার আছে কি না, তা যাচাই করা হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির বলেন, ১৯৭৩ সালের পাসপোর্ট আইন অনুযায়ী দণ্ডিত ব্যক্তি বা ওয়ারেন্টভুক্ত আসামিকে পাসপোর্ট দেওয়ার বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, দেশে ফিরতে হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তিসহ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। রয়টার্সকে হাসিনা বলেছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান; তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।