Web Analytics

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে অপহৃত এইচএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম সিয়ামকে ১৩ ঘণ্টা পর ফেরত দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে লাকসাম পৌর এলাকার রাস্তার পাশে তাকে ফেলে রেখে যায় তারা। পরে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে, যেখানে সে চিকিৎসাধীন রয়েছে এবং পুলিশ হেফাজতে আছে।

পারিবারিক সূত্রে জানা যায়, লালমাই উপজেলার সমেশপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও লালমাই সরকারি কলেজের শিক্ষার্থী সিয়াম বুধবার (১ জুলাই) মাগরিবের নামাজ পড়তে লাকসাম রেলওয়ে জংশনে যান। সেখানে একদল যুবক তাকে চেতনানাশক প্রয়োগ করে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে যায়। অভিযোগ পাওয়ার পর ওসি কামরুন নাহার লাইলীর নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালায় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকাসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। পুলিশের তৎপরতা টের পেয়ে দুর্বৃত্তরা সিয়ামকে ফেলে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি অপহরণ নাকি অন্য কিছু তা নিশ্চিত হতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিয়ামকে এইচএসসি পরীক্ষা দিতে বাধা দিতেই অপহরণ করা হয়েছিল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।