Web Analytics

ইরানের মুক্তবাজারে রিয়ালের দর ইতিহাসের সর্বনিম্নে নেমেছে। বৈদেশিক মুদ্রাবাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাসিজি ডটকমের তথ্য অনুযায়ী, সোমবার এক মার্কিন ডলারের বিক্রয়মূল্য রেকর্ড ২৪ লাখ রিয়ালে পৌঁছেছে। তীব্র মূল্যস্ফীতি, অর্থনৈতিক চাপ ও যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে এই দরপতন ঘটেছে।

এর আগে ডলারের দাম ২৩ লাখ রিয়ালের কাছাকাছি উঠেছিল এবং সেপ্টেম্বরে তা ২৩ লাখ ৪০ হাজার রিয়াল ছাড়িয়েছিল বলে তথ্য পাওয়া যায়। ইরানে বার্ষিক মূল্যস্ফীতি ৬১ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এক বছরের ব্যবধানে খাদ্যপণ্যের দাম বেড়েছে ১২৮ দশমিক ১ শতাংশ।

রিয়ালের অবমূল্যায়নে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা দ্রুত কমছে, কারণ খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের সঙ্গে মানুষের আয় তাল মেলাতে পারছে না। অর্থনৈতিক সংকটের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে রিয়ালের অব্যাহত পতন অর্থনীতিতে চাপ আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।