Web Analytics

ইরান তাদের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে চীনবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছে। আধা-সরকারি তাসনিম নিউজ সংস্থার রোববার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গালিবাফ চীন-সংক্রান্ত বিষয়ে বিভিন্ন জাতীয় সংস্থার মধ্যে সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই নিয়োগের প্রস্তাব দেন এবং তা অনুমোদন করেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তাসনিমের সূত্র জানায়, গালিবাফের নিয়োগের ধরন আগের প্রতিনিধিদের তুলনায় ভিন্ন মাত্রার দায়িত্ব ও কর্তৃত্ব বহন করবে।

তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি, গালিবাফ বিশেষ দূতের দায়িত্ব পালনের পাশাপাশি সংসদ স্পিকার হিসেবেও দায়িত্ব চালিয়ে যাবেন কি না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।