Web Analytics

মোহাম্মদপুরে ছাত্রদলকর্মী শেখ মোহাম্মদ আশিক হত্যা চেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। রোববার সকালে এ চার্জশিট দাখিল করা হয়। মামলাটি থেকে ১২৭ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চার্জশিটভুক্তদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।

২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গুলিতে আহত হওয়ার ঘটনায় আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও দেড়শ’ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছিল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।