Web Analytics

২৪ জুন সেতু বিভাগের সম্মেলন কক্ষে দেশের সড়ক, সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে ও টানেলসমূহে একক ও সমন্বিত ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রতিবেদনের ওপর অংশীজন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। এতে সরকারি সংস্থা, বেসরকারি অংশীজন, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সাংবাদিকরা অংশ নেন।

সভায় প্রস্তাবিত স্বয়ংসম্পূর্ণ একক প্ল্যাটফর্মের আর্কিটেকচার নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যা বিদ্যমান আরএফআইডি ভিত্তিক ইটিসি সিস্টেমকে এপিআই-এর মাধ্যমে কেন্দ্রীয় নেটওয়ার্কে যুক্ত করবে। পরিকল্পনাটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মাধ্যমে বাস্তবায়নের সুপারিশ করা হয়। বিআরটিএ কর্তৃক সরবরাহকৃত একক আরএফআইডি ট্যাগ ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় এবং ব্যবহারকারীদের জন্য নিবন্ধন, টোল তথ্য, ডিজিটাল পেমেন্ট ও ট্র্যাফিক অ্যালার্টসহ একটি সমন্বিত মোবাইল অ্যাপ তৈরির প্রস্তাব করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে যানবাহনের সময় ও জ্বালানির অপচয় কমবে এবং সরকারের ‘ক্যাশলেস সোসাইটি’ গঠনের লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলে সভায় উল্লেখ করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।