Web Analytics

বাংলাদেশ সরকার ৪২ বছর পর বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ১৯৮৪ বদলে বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬ চূড়ান্ত করছে। মঙ্গলবার খসড়া চূড়ান্তকরণ সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নতুন বিধিমালা ব্যবসা ও বিনিয়োগবান্ধব হতে হবে। এতে যাত্রীসেবার মান উন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচলে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজনীয় বিধানও যুক্ত করা হবে।

এয়ারলাইন্স প্রতিনিধিদের মূল অংশীজন উল্লেখ করে মন্ত্রী বিধিমালা প্রণয়নে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। বেসরকারি এয়ারলাইন্সের সুবিধা বিবেচনায় বিমান রক্ষণাবেক্ষণবিষয়ক বিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। জটিল বিমানযন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহলে জটিলতা নিরসনের পদক্ষেপও নেওয়া হবে। কেপটাউন কনভেনশনের শর্ত অনুসরণ করে বিমানসম্পর্কিত সম্পদের আন্তর্জাতিক অর্থায়ন ও লিজিং অধিকার সুরক্ষায় বিধি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, বিমানবন্দরের ভৌত অবকাঠামোর অগ্নিনিরাপত্তায় প্রতি তিন মাসে পরিদর্শন মহড়া আয়োজন করতে হবে। দেশি ও বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানের ম্যান্টেনেন্স রিপেয়ার অ্যান্ড ওভারহল ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। বেসরকারি উদ্যোগে বেসামরিক বিমানবন্দর স্থাপন ও সম্প্রসারণের প্রক্রিয়া সহজ করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।