Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতেও এমভি জয়যাত্রাসহ বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালি পার হতে পারবে। রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

একই সময়ে তিনি যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর বিষয়ে বলেন, বাংলাদেশ সরকার এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে। নিহত শিক্ষার্থী জামিলের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও প্রতিমন্ত্রী নিশ্চিত করেছেন যে বাংলাদেশের জাহাজগুলো স্বাভাবিকভাবে হরমুজ প্রণালি অতিক্রম করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।