Web Analytics

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকা পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সোমবার, ১২ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

মিলন বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বৈষম্য, ভয়ভীতি বা অন্যায়ের শিকার না হন, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা আনন্দময়, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে পালনের ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেন। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা কমিটি ও সামাজিক সংগঠনের সমন্বয়ের কথা বলেন তিনি।

উসকানি, গুজব ও সাম্প্রদায়িক বিদ্বেষের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মিলন বলেন, কোনো অপরাধ হলে রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে। পূজা উদ্‌যাপন কমিটির নেতারা সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন; এমপি সেগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তেজগাঁও, শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার ওসিরা পূজাকালীন নিরাপত্তায় পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।