Web Analytics

কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাজারের জামাল মার্কেটে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পর স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা প্রথমে তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে মালিহা এন্টারপ্রাইজসহ বহু দোকান, রেস্টুরেন্ট, এজেন্ট ব্যাংক এবং অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। হ্নীলা বাজার পরিচালনা কমিটির অধ্যাপক জহির আহমদ ও আল মাসুদ প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা বলে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ছেহের মিয়ার একটি রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ব্যবসায়ীরা জানান, আগুনের সূত্রপাত হওয়া দোকানে অনুমোদনহীন কেমিক্যাল ছিল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা ও ঘটনার দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।