Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক বাণীতে তিনি বলেন, এই দিন আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে জাগিয়ে তোলে। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাণীতে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, এবং সব শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা ও দেশপ্রেমের চেতনা ধারণ করে দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা আরও বেগবান করতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।