Web Analytics

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম বা ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শনিবার ত্রুটি দেখা দেওয়ার পর ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়। কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় মেরামত শেষে ইউনিটটি দ্রুত পুনরায় চালুর আশা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। তিনি বলেন, ত্রুটি শনাক্তের পর প্রয়োজনীয় মেরামতকাজ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাতের মধ্যেই ১ নম্বর ইউনিট থেকে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। বর্তমানে কেন্দ্রের ৩ নম্বর ইউনিট সচল রয়েছে। ২৭৫ মেগাওয়াট সক্ষমতার ওই ইউনিট থেকে প্রায় ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে গ্রিডে দেওয়া হচ্ছে। কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।