Web Analytics

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে বান্দরবান ও কক্সবাজারের সীমান্ত এলাকার পশুর বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতার ভিড় বেড়েছে। তবে এবারের বাজারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। মিয়ানমার সীমান্ত হয়ে অবৈধভাবে আসা বিদেশি গরুতে বাজার ভরে গেলেও সচেতন ক্রেতারা ঝুঁকছেন স্থানীয়ভাবে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা পাহাড়ি গরুর দিকে।

বাজারে আসা ক্রেতা ও বিশেষজ্ঞদের মতে, বিদেশি গরুগুলো কৃত্রিম ইনজেকশন ও ক্ষতিকর হরমোন প্রয়োগে মোটাতাজা করা হয়, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে পাহাড়ের উন্মুক্ত চারণভূমিতে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা দেশি গরুর মাংস নিরাপদ, পুষ্টিকর ও সুস্বাদু। দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা নির্দ্বিধায় পাহাড়ি গরু কিনছেন।

চাহিদা বাড়ায় স্থানীয় খামারিরা ন্যায্যমূল্য পাচ্ছেন এবং সন্তুষ্ট। তবে সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশ রোধ ও স্থানীয় খামারিদের স্বার্থ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।