ইসরাইল ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে, তবে পদক্ষেপ নেওয়ার আগে তারা যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেত’-এর অপেক্ষায় রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইসরাইলি প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, হামলা হলে তা এক সপ্তাহের মধ্যেই ঘটতে পারে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে চুক্তিতে পৌঁছাতে তাদের হাতে মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে, নইলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে স্মরণ করিয়ে দেন, তিনি আগে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন এবং সময় দ্রুত শেষ হয়ে আসছে।
ট্রাম্প পূর্বে ইরানের বিদ্যুৎকেন্দ্র, বিশেষ করে বৃহত্তম কেন্দ্রটি ধ্বংসের হুমকি দিয়েছিলেন, তবে পরে জানান, গঠনমূলক আলোচনা চলছে এবং সম্ভাব্য হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সময়সীমা বাড়ানো হলেও তা শেষ হবে সোমবার রাতে। ইরানের সামরিক সদর দপ্তর ট্রাম্পের হুঁশিয়ারিকে ‘অসহায় ও ভারসাম্যহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।