Web Analytics

র‍্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ শিক্ষার্থীকে এক থেকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে; অন্যদের অর্থদণ্ড ও অভিভাবকের মুচলেকা দেওয়ার শাস্তি দেওয়া হয়েছে।

গত বছরের ২৯ জুলাই ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ছয় শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে তিনজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ৬ মে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে র‍্যাগিংয়ের ঘটনায় বহিষ্কার ও ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে আটজনকে। ১২ মে আইন ডিসিপ্লিনের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগের ঘটনায় একজনকে দুই টার্ম বহিষ্কার এবং আটজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

১৪ আগস্টের একটি আবাসিক বাসার ঘটনায় চারজনকে বহিষ্কার ও জরিমানা এবং চারজনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর নির্মাণাধীন ৪ নম্বর একাডেমিক ভবনে গাঁজাসহ আটক তিন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার ও জরিমানা করা হয়। বুধবার ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব অধ্যাপক ড. মো. সালাউদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তগুলো জানানো হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।