Web Analytics

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ চিকিৎসাসেবা নিশ্চিত করার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আয়োজিত এই টুর্নামেন্টে জাতীয় স্টেডিয়ামে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা দেবে প্রতিষ্ঠানটি।

সাফের নির্ধারিত চিকিৎসা চাহিদা অনুযায়ী, দ্রুত সেবা নিশ্চিত করতে হাসপাতালটি তিনটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স মোতায়েন করবে। দায়িত্বে থাকবেন চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স এবং আটজন হেলথকেয়ার প্রফেশনাল। তারা দেশি ও বিদেশি খেলোয়াড় এবং দর্শকদের চিকিৎসাসেবা দেবেন।

মাঠ ও দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক সেবা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় পৃথক মেডিকেল রুম রাখা হবে। ভেন্যুতে ফার্স্ট এইডসহ দুটি অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর, হুইলচেয়ার, স্ট্রেচার, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ প্রস্তুত থাকবে। হাসপাতালটি জানিয়েছে, আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে এই সেবা দেওয়া হবে এবং এতে জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় তাদের অভিজ্ঞতা বাড়বে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।