Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জার্মানিতে মোতায়েন থাকা প্রায় ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। শুক্রবার পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের মধ্যেই ন্যাটো মিত্র জার্মানির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে উত্তেজনাপূর্ণ বাক্যবিনিময়ের পর ট্রাম্প দেশটি থেকে সেনা সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন। মের্ৎস মন্তব্য করেছিলেন যে, ইরান সরকার শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রকে ‘অপমান’ করছে। বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের জের ধরেই ওয়াশিংটন এমন সিদ্ধান্ত নিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।