Web Analytics

ইরানি তেল কেনার অভিযোগে যুক্তরাষ্ট্র চীনের পাঁচটি শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও বেইজিং তা মানতে অস্বীকৃতি জানিয়েছে। চীনা সরকার তাদের অবস্থানকে আত্মরক্ষামূলক ও যৌক্তিক বলে উল্লেখ করেছে। রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়, হেংলি পেট্রোকেমিক্যালসহ পাঁচটি শোধনাগারের ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা ঠেকাতে চীন একটি ইনজাংশন জারি করেছে।

বেইজিংয়ের দাবি, জাতিসংঘের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। চায়না ডেইলির লেখক লি ইয়াং বলেন, ওয়াশিংটন দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যকার বাণিজ্যে নিজস্ব এখতিয়ার প্রয়োগের চেষ্টা করছে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ডলারের আধিপত্য ব্যবহার করে নিষেধাজ্ঞার পরিধি বাড়াচ্ছে এবং এখন গৌণ নিষেধাজ্ঞার মাধ্যমে অন্য প্রতিষ্ঠানগুলোকেও শাস্তির আওতায় আনছে।

লি ইয়াং স্পষ্ট করে বলেন, চীন একটি সীমারেখা টেনেছে—চীনা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের এই অবৈধ নিষেধাজ্ঞা মেনে চলবে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।