Web Analytics

ভারতের কিংবদন্তি সানাইবাদক ও ভারতরত্নপ্রাপ্ত ওস্তাদ বিসমিল্লাহ খানের বারানসির বাড়ির একাংশ ভেঙে ফেলার ঘটনায় উত্তর প্রদেশে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সমাজবাদী পার্টির প্রধান ও বিরোধী নেতা অখিলেশ যাদব শনিবার সকালে এক্সে দেওয়া পোস্টে ঘটনাটিকে চরম নিন্দনীয় বলে মন্তব্য করে বিজেপি সরকারের সমালোচনা করেন।

অখিলেশ যাদব বলেন, ভারতরত্নপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে যুক্ত অভিন্ন ঐতিহ্য ধ্বংস করা তাঁর মর্যাদা ও সম্মানের পাশাপাশি ভারতের সম্মানও ক্ষুণ্ন করে। তিনি বিজেপি ও তাদের সহযোগীদের শিল্প ও শিল্পীবিরোধী বলে অভিযোগ করেন এবং বলেন, সৃজনশীল মানুষ সামাজিক পরিবর্তন, সহমর্মিতা ও সহনশীলতার ভিত্তি গড়ে তোলেন। ক্ষমতায় গেলে খানের সংগীত ঐতিহ্য সংরক্ষণে একটি ‘শ্রবণ জাদুঘর’ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।

তবে বারানসি পৌর করপোরেশন বলেছে, বাড়ির অংশ ভাঙা কোনো সরকারি উদ্যোগ ছিল না। কর্মকর্তাদের ভাষ্য, বাড়িতে জাদুঘর স্থাপনের প্রস্তাবে পরিবার সম্মতি দেয়নি; জরাজীর্ণ ভবনটি ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত তারা নিজেরাই নিয়েছে। জনসংযোগ কর্মকর্তা সন্দীপ শ্রীবাস্তব জানান, বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি ও অবদান সংরক্ষণে শহরে একটি প্রকল্প নেওয়া হয়েছে, যাতে বাড়ির সড়ক সাজানো এবং প্রতিটি বাড়ির একটি কক্ষ জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।