Web Analytics

চট্টগ্রামের হাটহাজারীতে শিশু জুলিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমীর হোসেন ওরফে জামালকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বুধবার সকালে পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। মামলাটি শুরুর ২১ বছর পর তিনি খালাস পেলেন।

আদালত বলেছেন, মূল আসামিকে না ধরে আমীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে মঙ্গলবার, ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেন। একই সঙ্গে তাকে দ্রুত কনডেমড সেল থেকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।

শিশু জুলিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি আমীর হোসেনকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২। মামলার অভিযোগ অনুযায়ী, ২০০৫ সালের ১৬ মে জুলিয়া হাটহাজারী উপজেলার মেখল গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। ওই বাড়িতে আমীর হোসেন দিনমজুর হিসেবে কাজ করতেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।