Web Analytics

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সতর্ক করেছে যে, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তাদের যোদ্ধারা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকবে। হিজবুল্লাহর মালিকানাধীন আল-মানার টিভিতে প্রচারিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, শত্রুর বিশ্বাসঘাতকতা ও প্রতারণা প্রতিহত করতে যোদ্ধারা ট্রিগারে আঙুল রাখবেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তি অর্জনের লক্ষ্যে ১০ দিনের আনুষ্ঠানিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এই ঘোষণার পরপরই হিজবুল্লাহর সতর্কবার্তা আসে, যা ইসরাইলের প্রতি তাদের অবিশ্বাসের ইঙ্গিত দেয়।

লেবানন-ইসরাইল সীমান্তে দীর্ঘ উত্তেজনার পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে হিজবুল্লাহর হুঁশিয়ারি ইঙ্গিত দেয় যে, লঙ্ঘন ঘটলে সংঘাত পুনরায় শুরু হতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।