বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সব সরকারি হাসপাতালে এখন থেকে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা বিনা মূল্যে করা যাবে। এই সুবিধা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ৭ হাজার ১১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৫ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে।
বিনামূল্যে পরীক্ষার এই উদ্যোগ ডেঙ্গু রোগ দ্রুত শনাক্ত ও চিকিৎসায় সহায়তা করবে বলে আশা করা হচ্ছে, যা সংক্রমণ ও মৃত্যুহার কমাতে ভূমিকা রাখতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।