Web Analytics

সিন্ধু পানি বণ্টন চুক্তি লঙ্ঘনের অভিযোগে ভারতের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের পক্ষ থেকে জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ চিঠিটি নিরাপত্তা পরিষদের সভাপতি লিওনর জালাবাতা তোরেসের হাতে তুলে দেন। ইসহাক দার নিরাপত্তা পরিষদকে বিষয়টি আমলে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভারতের এই পদক্ষেপ পাকিস্তানের পানি নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি সৃষ্টি করছে।

রাষ্ট্রদূত আসিম ইফতিখার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, চিঠিতে চেনাব নদীর পানি প্রত্যাহারের উদ্দেশ্যে নির্মিত দুটি ভারতীয় প্রকল্পের বিষয়ে নিরাপত্তা পরিষদের জরুরি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পাকিস্তানের দাবি, এসব প্রকল্প তার পানি, খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তার ওপর বিপজ্জনক প্রভাব ফেলছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে।

ডন পত্রিকার বরাতে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান জাতিসংঘের মাধ্যমে এই দীর্ঘদিনের পানি বণ্টন চুক্তি লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক পদক্ষেপ আশা করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।