Web Analytics

পটুয়াখালীর কলাপাড়ায় ১২ বছর বয়সী এক শিশু ও তার মাকে নির্যাতনের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুকে শোকজ করেছে পটুয়াখালী জেলা বিএনপি। কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বুধবার জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, শিশু ও তার মাকে নির্যাতনের অভিযোগ এবং এ-সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি জেলা বিএনপির নজরে এসেছে।

ঘটনাটিকে নৈতিক অবক্ষয়, নৈতিক স্খলন এবং সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে জেলা বিএনপি একে অত্যন্ত গুরুতর ও অনভিপ্রেত বলেছে। এর আগে শুক্রবার রাতে মানিব্যাগ চুরির অভিযোগে শিশু জিসান ও তার বিধবা মা নাজমা বেগমকে মারধরের অভিযোগ ওঠে হাফিজুর রহমান চুন্নু ও তাঁর ভাই আব্দুল হাই তালুকদারের বিরুদ্ধে। মঙ্গলবার ভিডিওটি ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।