Web Analytics

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে যে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেন্দ্রীয় ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সংস্থাটি ঘটনাস্থলের কিছু ছবি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত বিমানের গায়ে থাকা চিহ্ন থেকে এটি যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের অন্তর্ভুক্ত বলে ধারণা করা হচ্ছে।

তাসনিমের নতুন প্রতিবেদনে আগের এফ-৩৫ যুদ্ধবিমানের দাবি পুনরায় উল্লেখ করা হয়নি। সংস্থাটি জানায়, বিমানটি যুক্তরাজ্যের লেকেনহিথ এয়ার বেসে অবস্থিত মার্কিন ইউরোপীয় কমান্ডের ৪৮তম স্কোয়াড্রনের, যা ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য সেন্টকম অঞ্চলে মোতায়েন ছিল বলে দাবি করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন ইউরোপীয় কমান্ড এফ-৩৫, এফ-১৫, এফ-২২ এবং এফ-১৬সহ বিভিন্ন উন্নত যুদ্ধবিমান পরিচালনা করে।

ঘটনাটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।