Web Analytics

ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আলজাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান চলমান সংঘাতের জন্য প্রস্তুত ছিল এবং ইতোমধ্যে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা প্রমাণ করেছে। তার মতে, এই যুদ্ধ ইসরায়েলের যুদ্ধ, যার ফলে সৃষ্ট নিরাপত্তা সংকট ও ক্ষয়ক্ষতি পুরো বিশ্বকে প্রভাবিত করেছে।

গালিবাফ বলেন, আঞ্চলিক উপস্থিতি বজায় রাখতে ইরান বাধ্য হয়ে মার্কিন ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্যবস্তু করেছে। তিনি সতর্ক করেন, ইরানের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানো হলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থের বিরুদ্ধে “ব্যাপক ও কঠোর” প্রতিক্রিয়া জানানো হবে। তার মতে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থেই জরুরি এবং টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠা ইরানের অগ্রাধিকার।

তিনি আরও বলেন, বিদেশি হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক দেশগুলো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নিরাপত্তা চুক্তির মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে তিনি অঞ্চলের অস্থিতিশীলতার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।