মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর আগ পর্যন্ত জাতির প্রতিটি দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন। শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা ছিল ঐতিহাসিক। তিনি নেতাকর্মীদের আহ্বান জানান, যেন তারা সততা, দায়িত্ববোধ ও জনগণমুখী আচরণের মাধ্যমে শহীদ জিয়ার আদর্শের প্রতিফলন ঘটান। তিনি সতর্ক করেন, সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ যেন অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে।
মন্ত্রী প্রশাসনের সহায়তায় আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সহায়ক কমিটি গঠনের প্রস্তাব দেন। কৃষি ও প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে তিনি দেশের কল্যাণে সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।