Web Analytics

দেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি মাসের প্রথম চার দিনে ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু এবং ৪,১৯৮ জন আক্রান্ত হয়েছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রামে ১০৯ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ১০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭ জন, খুলনায় ৭২ জন, ময়মনসিংহে ৫৭ জন, বরিশালে ২১ জন এবং রংপুরে ১৩ জন রয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭২৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪০ হাজার ৪৪ জন আক্রান্ত এবং ১১১ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক মৃত্যুর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা গেছেন। মোট আক্রান্তের ৬২.১ শতাংশ পুরুষ এবং ৩৭.৯ শতাংশ নারী।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।