Web Analytics

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে এআই ব্যবহার করে ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগ উঠেছে। ২ আগস্ট নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার আখ্যা দিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

রহমানের দাবি, তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে তার মুখমণ্ডলের ছবি অন্য একটি শরীরে যুক্ত করে এআই প্রযুক্তিতে ভিডিওটি তৈরি করা হয়েছে। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাকে এবং তার রাজনৈতিক দলকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং ডিজিটাল আলামত সংরক্ষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তের কাজ চলছে। সরকারের একটি বিশেষায়িত সংস্থাও অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে বলে তিনি জানান। জনগণকে যাচাই ছাড়া ভুয়া বা বিভ্রান্তিকর এআই-নির্মিত ভিডিও, ছবি ও তথ্য শেয়ার না করার আহ্বান জানান তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।