Web Analytics

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় পুতুমায়ো প্রদেশের পুয়ের্তো লিগুইজামো এলাকায় একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনায় অন্তত ৩৪ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ তারিখে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো স্যানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উড্ডয়নের প্রায় দেড় কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় এবং বহনকৃত গোলাবারুদ বিস্ফোরিত হয়, ফলে ক্ষয়ক্ষতি আরও বেড়ে যায়।

পুতুমায়োর গভর্নর জন গ্যাবরিয়েল মলিনা জানান, নিহতদের মধ্যে ২১ জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। কলম্বিয়ার বিমানবাহিনী জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল লকহিড মার্টিন সি-১৩০ হারকিউলিস মডেলের, যা সেনাসদস্যদের অন্য শহরে নিয়ে যাচ্ছিল। বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফারনেন্দো সিলভা জানান, আহতদের চিকিৎসার জন্য দুটি বিশেষ বিমান পাঠানো হয়েছে এবং তাদের বোগোতাসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন যে এটি কোনো সশস্ত্র গোষ্ঠীর হামলা নয়। উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।