বাংলাদেশের পার্বত্য সীমান্ত জেলা রাঙামাটিতে মাদক পাচার ও আসক্তি ভয়াবহ আকার ধারণ করেছে। শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত মাদকের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দীর্ঘদিনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও প্রশাসনিক উদ্যোগের অভাবকে এই সংকটের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সম্প্রতি জিরো টলারেন্স নীতিতে বিশেষ মাদকবিরোধী অভিযান শুরু করেছে।
তথ্য অনুযায়ী, রাঙামাটির ১০টি উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদক ব্যবসা ও ব্যবহার চলছে, যার মধ্যে শহরাঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের শেষ দুই মেয়াদে গড়ে ওঠা সিন্ডিকেট অন্তর্বর্তী সরকারের সময় আরও বিস্তৃত হয়। ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করছে, যা পাহাড়ি সশস্ত্র সংগঠন ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের নিয়ন্ত্রণে রয়েছে।
জনগণের চাপ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রীর আহ্বানে পুলিশ অভিযান জোরদার করেছে। ঈদের পর থেকে এ পর্যন্ত অর্ধশতাধিক মাদকসেবী ও কারবারিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিয়মিত অভিযানের পাশাপাশি মাদক সিন্ডিকেটের মূল হোতাদের ধরার পরিকল্পনা চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।