Web Analytics

ইসরাইলি গোয়েন্দারা দাবি করেছে, ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল সম্প্রতি ট্রাম্পকে জানিয়েছে যে তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান তার বিরুদ্ধে হত্যাচেষ্টার পরিকল্পনা করছে। সিএনএনের আরেক প্রতিবেদনে বলা হয়, এই গোয়েন্দা তথ্যটি ট্রাম্পকে হত্যার একটি নির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কিত ছিল। তবে যুক্তরাষ্ট্র সরকার বা ইরান কেউই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে ওয়াশিংটন দাবি করেছিল যে ইরান ট্রাম্পকে হত্যার একাধিক পরিকল্পনা করেছিল, যা তারা নস্যাৎ করেছে। চলতি সপ্তাহে ন্যাটো সম্মেলনে যোগ দিতে আঙ্কারায় গিয়ে ট্রাম্পও বলেন, ইরান তার জীবনের জন্য হুমকি সৃষ্টি করছে এবং তাকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে।

তবে সর্বশেষ এই অভিযোগের বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করেনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।