Web Analytics

শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, হাদি হত্যার বিচার না হলে জুলাই আন্দোলন পরাজিত হবে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় পরিবার চরম হতাশায় রয়েছে। সোমবার সকালে ঝালকাঠির নলছিটির কুড়িপট্টি এলাকায় ওসমান হাদির শৈশবের টিনের ঘরে শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি মঞ্চের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উদ্বোধনের পর হাদি হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সেলিম তালুকদার চত্বরে শেষ হয়। সমাবেশে বক্তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং সরকারের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযুক্তদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার আহ্বান জানান।

বিক্ষোভে নলছিটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতারা অংশ নেন, যা এলাকাবাসীর ন্যায়বিচারের দাবিকে আরও জোরালো করে তোলে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।