Web Analytics

রাজধানীর পল্লবী এলাকায় সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে আশিক গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। পৃথক অভিযানে উপ-পরিদর্শক সাচু বিশ্বাস, জাহাঙ্গীর আলম ও তোহাকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. দুলাল হোসেন, কামাল হোসেন রুবেল, মৃদুল সরকার ও শামীম হোসেন পলু।

পুলিশ জানায়, দুলাল হোসেনের বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, ডাকাতির প্রস্তুতি ও হত্যাচেষ্টাসহ আটটি মামলা রয়েছে। কামাল হোসেন রুবেলের বিরুদ্ধে পল্লবী, খিলক্ষেত, কোতোয়ালি ও মিরপুর মডেল থানায় মাদক, নারী ও শিশু নির্যাতন, ছিনতাই ও হত্যাচেষ্টাসহ আটটি মামলা রয়েছে। শামীম হোসেন পলুর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ ছয়টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।