Web Analytics

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা আন্তঃদেশীয় যাত্রীবাহী মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈঠকে দুই দেশের রেল যোগাযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা মৈত্রী ট্রেন পুনরায় চালুর বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেবে। তিনি বলেন, যাত্রী চলাচল, ব্যবসা-বাণিজ্য, পর্যটন, চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে আন্তঃদেশীয় রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মৈত্রী ট্রেন চালু হলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পারিবারিক প্রয়োজনে যাতায়াতকারী মানুষের সরাসরি ভ্রমণ সহজ হবে বলে মন্ত্রী জানান। সড়ক ও আকাশপথের পাশাপাশি রেলপথের সুযোগ বাড়লে সময় ও ব্যয় কমতে পারে। সম্ভাব্য সময়সূচি সম্পর্কে তিনি বলেন, সব পক্ষের মতামত ও প্রস্তুতি বিবেচনার পর সিদ্ধান্ত হবে। বৈঠকে যাত্রীসেবা উন্নয়ন, রেল যোগাযোগের পরিধি বৃদ্ধি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।