Web Analytics

অমর একুশে বইমেলা ২০২৬-এর প্রথম চার দিনে মোট ১৩৬টি নতুন বই প্রকাশিত হয়েছে বলে রোববার বাংলা একাডেমি জানিয়েছে। দ্বিতীয় দিনে ১৬টি, তৃতীয় দিনে ৩৮টি এবং চতুর্থ দিনে ৪২টি নতুন বই প্রকাশিত হয়। প্রথম দিনের বইগুলো একাডেমি গণনা করে না। প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে ১৫টি গল্প, ১৩টি উপন্যাস, ৫টি প্রবন্ধ, ২৫টি কবিতা, ৫টি গবেষণা, ১টি ছড়া, ৮টি শিশুতোষ, ৪টি জীবনী ও ১টি নাটক। এছাড়া বিজ্ঞান, ভ্রমণ ও ইতিহাসবিষয়ক ৬টি এবং ভাষা, অনুবাদ, সায়েন্স ফিকশনসহ অন্যান্য বিষয়ে ১০টি বই প্রকাশিত হয়েছে।

প্রকাশকরা জানান, রমজান মাসেও পাঠকদের আগ্রহ ধরে রাখতে নানা ধরনের নতুন বই প্রকাশ করা হচ্ছে। মেলায় দর্শনার্থী ও পাঠকদের আগ্রহও বাড়ছে। মেলা পরিচালনা কমিটির সদস্য সাঈদ বারী আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেলা সফলভাবে সম্পন্ন হবে এবং প্রকাশনা শিল্পের সংকট কাটিয়ে উঠতে সহায়ক হবে।

মেলায় নতুন বইয়ের পাশাপাশি পুরোনো বইও পাঠকদের হাতে দেখা গেছে। মূল মঞ্চে শিল্পী হামিদুজ্জামান খানকে স্মরণে আলোচনা অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।