Web Analytics

সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তি অনুমোদনের পর ওয়াশিংটনের কাছে অতিরিক্ত প্রতিরক্ষা সক্ষমতা ও সরঞ্জাম চাইতে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়ালার শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব এই বাড়তি সামরিক সক্ষমতাকে সৌদি চুক্তির প্রেক্ষাপটে ‘ক্ষতিপূরণ’ হিসেবে আদায় করতে চায়।

ওয়ালার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগে অনুমোদন না দেওয়া অস্ত্রব্যবস্থা কেনার চেষ্টা করবে ইসরাইল। তাদের চাহিদা উন্নত যুদ্ধবিমান বা পরবর্তী প্রজন্মের স্টেল্থ বিমানের মধ্যে সীমিত নয়; মহাকাশভিত্তিক অস্ত্র উৎপাদনের সক্ষমতাও চায় তারা। ইসরাইলি কর্মকর্তারা বাঙ্কার ধ্বংসকারী বোমা এবং পাথুরে পাহাড়ের গভীরে কাজ করতে সক্ষম ভূগর্ভস্থ ব্যবস্থাও চাইবেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে সম্ভাব্য ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের এফ-৩৫ বিক্রির অনুমোদন দেয়। প্রস্তাবে ৪৮টি এফ-৩৫, ৪৯টি প্র্যাট অ্যান্ড হুইটনি এফ১৩৫-পিডব্লিউ-১০০ ইঞ্জিন, ক্রিপ্টোগ্রাফিক সরঞ্জাম, ইলেকট্রনিক যুদ্ধ সহায়তা, প্রশিক্ষণ ও রসদ সহায়তা রয়েছে। চুক্তি হলে সৌদি আরব হবে এফ-৩৫ পাওয়া প্রথম আরব দেশ; বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরাইলই এটির একমাত্র ব্যবহারকারী।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।