Web Analytics

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রাম জেলার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। শিক্ষা বোর্ডের শূন্য শতাংশ পাসকৃত কলেজের তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এই নয় প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া মোট ৭০ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আট জেলার মোট ৪৯টি প্রতিষ্ঠানে এবারের এইচএসসি পরীক্ষায় সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে কুড়িগ্রামে এমন প্রতিষ্ঠানের সংখ্যা সর্বোচ্চ নয়টি। রৌমারীর চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ থেকে ২৪ জন, নাগেশ্বরী মডেল কলেজ থেকে ১৫ জন এবং রাজারহাটের সিঙ্গার ডাবরীহাট কলেজ থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নেন।

সিঙ্গার ডাবরীর হাট বিএল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ছয়জন, কুটি পয়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং চিলাখানা মডেল কলেজ থেকে চারজন অংশ নেন। শিক্ষাবিদ অধ্যাপক শফিকুল ইসলাম বেবু অবকাঠামোর অভাব, শিক্ষকসংকট, শিক্ষকদের অনিয়মিত ক্লাস, শিক্ষার্থীদের অনুপস্থিতি ও মোবাইল ফোনে আসক্তিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।